দৈনিক দুরন্ত নিউজ 24  |  ই-পেপার  |  প্রিন্ট প্রকাশিত সময়: ২৪-১১-২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ণ  |  প্রকাশের তারিখ: Jul ৩০, ২০২৬

কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে লেগুনা সার্ভিস চালুর দাবি

কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে লেগুনা সার্ভিস চালুর দাবি
কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে লেগুনা সার্ভিস চালুর দাবি
স্টাফ রিপোর্টার
ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া–ঘাটারচর–মোহাম্মদপুর রুটে সরাসরি লেগুনা সার্ভিস চালুর দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা। তাদের অভিযোগ, এ রুটে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে, ফলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
স্থানীয়দের দাবি, সরাসরি লেগুনা সার্ভিস চালু হলে যাতায়াত হবে আরও সহজ, কমবে সময় ও খরচ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী এবং নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দাবির পক্ষে জনমত তৈরি হচ্ছে। অনেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।